বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গাড়ি চলাচলে প্রশাসনের বাঁধার অভিযোগ ॥ জেলাজুড়ে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাড়ি চলাচলে প্রশাসনের বাঁধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ পরিবহন ধর্মঘটের কথা জানান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা। জেলা মটর মালিক গ্রুপ সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় এতে বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী।
মটর মালিক গ্রুপ সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছেনা। উপজেলা শহরে যানজটের অযুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয়না। গত বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এগুলো শহরে যানজট সৃষ্টি করলেও তাদেরকে বন্ধ করা হচ্ছেনা। তিনি বলেন, আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে এবং আমাদেরকে সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল গণপরিবহন বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জানান, বেশদিন পূর্বেই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলেই একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শহরে প্রবেশ করবেনা। যানজট নিরসনে তারা শহরের বাইরে থাকবে। এতদিন তারা বাইরে ছিলও। কিন্তু হঠাৎ বুধবার তারা শহরে প্রবেশ করতে শুরু করে। তাদেরকে শহরের বাইরে পূর্বের স্থানেই থাকতে বলা হয়েছে। ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি মানা যাবেনা। তবে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে আলোচনা করবো।
উল্লেখ্য, সিলেটে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এরপর এবার হবিগঞ্জে অন্য কারণ দেখিয়ে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com