বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিউ মুসলিম কোয়ার্টারে ফুসকা ব্যবসায়ী হত্যা ॥ আসামী চোরা জামাল গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নিউ মুসলিম কোয়ার্টারের আলোচিত কুদরত মঞ্জিলে ফুসকা কর্মচারী নিজাম উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি চোরা জামাল (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার সদর থানার একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার ছিদ্দিক আলীর পুত্র।
পুলিশ জানায়, গত বছরের ১২মার্চ রাতে কুদরত মঞ্জিলে একটি ব্লেকমেইলের ঘটনা নিয়ে নিজামকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় নিজামের পিতা মামলা করলে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত আলীর পুত্র আমেরিকা প্রবাসী হানিফ উল্লা (৩৫) ও তার স্ত্রী আমেরিকা প্রবাসী রুমানা আক্তার (৩০) কে ঢাকা শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এ মামলায় চোরা জামালও অন্যতম আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিলো। ওই দিনই তাকে আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, আমেরিকা প্রবাসী হানিফ উল্লার শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসায় ভাড়া থাকতো কলেজ রোডের ঢাকা ফুসকা হাউজের শ্রমিক নিজাম উদ্দিন। একই বাসায় বসবাস করতেন মালিক হানিফ উল্লাহ। এ সুবাধে হানিফের স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে তাকে ব্লেকমেইল করে নিজাম। বিষয়টি স্ত্রী রোমানা তার স্বামীকে জানালে নিজামকে হত্যার পরিকল্পনা করা হয়। গত বছরের ১২মার্চ সন্ধ্যার পর নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকান্ডের ঘটনায় গত ১৫ মার্চ নিজাম উদ্দিনের পিতা ইমাম উদ্দিন বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় আমেরিকা প্রবাসী হানিফ উল্লা, তার স্ত্রী আমেরিকা প্রবাসী রুমানা আক্তার, বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের যুদ্ধাপরাধী মামলায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান মধু মিয়ার পুত্র হাফিজ ও হাবিব মিয়া এবং জামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com