বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তাবলীগ জামাতের দু’গ্রুপে উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তাবলীগ জামাতের দু’গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিস্পত্তির আগ পর্যন্ত নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উভয় পক্ষের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টি নিষ্পত্তির লক্ষে আগামী ১২ নভেম্বর উভয় পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সমঝোতা বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশ দাওয়াতে তাবলীগ জামাতের মাওলানা সাদ গ্রুপ ও কারী জুবায়ের গ্রুপ দীর্ঘদিন ধরে দু’ভাগে বিভক্ত হয়ে পৃথকভাবে নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম পরিচালনা করে আসছে। কয়েক দিন ধরে গ্রুপেরও মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপীতিকর ঘটনা ঘটতে পারে। তবলীগ জামাতের মাওলানা সাদ গ্রুপ ও কারী জুবায়ের গ্রুপ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি সপ্তাহে একদিন করে পৃথক পৃথক সময়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় জামে মজসিদের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জুবায়ের গ্রুপকে শুধু তবলীগের কার্যক্রম করতে পারবে। আর সাদ গ্রুপ মজসিদে কোন কার্যক্রম করতে পারবে না বলে জানায়। এ খবর ছড়িয়ে পড়লে তাবলীগ জামাত সাদ গ্রুপ ও জুবায়ের গ্রুপ লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করে।
এব্যাপারে জুবায়ের গ্রুপ এর আমীর মিজান উদ্দীন ]জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিলেও আমাদের বাধার মুখে তিনি পড়ে বলেছেন কার্যক্রম করতে।
সাদ গ্রুপের আমির মোঃ ছাদিকুর রহমান বলেন- আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে আমাদের কার্যক্রম আগামী ১২ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছি। আগামী ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের নিয়ে বসে সমাধান দিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এব্যাপরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, উভয় পক্ষের কার্যক্রম বন্ধ থাকবে। পরে বসে এর সমধান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com