বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান নলিউর তালুকদারের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে চেক জালিয়াতি করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপজেলা নির্বাহী অফিসার সাক্ষরিত সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখার যথাক্রমে ৩টি চেক নং-৪৪৩৪৬৩৯, টাকা ২২০০০/-, তারিখ ২৩/৬/২০২২ইং, চেক নং-৪৪৩৪৬৪৭, টাকা ২৩১০০/-, তারিখ ২৮/.৬/২০২২ইং এবং অপর চেকে ৪০,০০০/- টাকা তারিখ ৩০/৬/২০২২ইং, এ তিনটি চেকে মোট ৮৫,১০০/- টাকা চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারকে বিতরণের জন্য প্রদান করা হয়। কিন্তু চেয়ারম্যান ইউএনও কর্তৃক ইস্যুকৃত ৩টি চেক ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসেবে জমা না দিয়ে সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখায় তার ব্যক্তিগত হিসাব নং-৫৭০১৮৩৪০৬৫১৭৫ এ জমা করেন। ইউএনও এর হিসাব থেকে চেক ৩টির টাকা ২৬ জুন ২২ হাজার, ৩০ জুন ২৩ হাজার ১শ এবং ১৮ জুলাই ৪০ হাজার টাকা চেয়ারম্যান নলিউরের ব্যাক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়। আত্মসাতের উদ্দেশ্যেই সরকারী টাকা চেয়ারম্যানের ব্যক্তিগত হিসাবে জমা করা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com