সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা ॥ রিচি গ্রামে সালিশানদের সাথে অসৌজন্যমূলক আচরণের নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০১৪
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ -৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির রিচি গ্রামে সালিশনাদের উপর যে হামলার ঘটনা হয়েছে তার জন্য নিন্দা জ্ঞাপন করেন। তিনি এই ঘটনার প্রধান আসামীদের খোজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি রিচি ও সুলতানমাহমুদ গ্রামের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে তা নিস্পত্তির জন্য জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলী আহম্মদ খানকে আহয়বায়ক ও রাজিউড়া, নিজামপুর, তেঘরিয়া, পইল ও লুকড়া ইউনিয়নের চেয়ারম্যানকে সদস্য করে একটি কমিটি গঠন করে দেন। এই কমিটিকে উভয় পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করার নির্দেশ দেন।
সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুুর রশিদ তালুকদার ইকবাল উপস্থিত ছিলেন। সভায় শায়েস্তাগঞ্জের ওসি নিজামউদ্দিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয।
এর আগে এমপি আবু জাহির উপজেলা চত্বরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২৬ লাখ ৮০ হাজার টাকা বয়স্ক ও প্রতিবন্ধিসহ বিভিন্ন ধরণের ভাতা এবং এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৭০ জনকে ২ হাজার টাকা করে ভাতা বিতরণ করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com