বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সুস্থতা কামনা সাটিয়াজুরী যুবলীগের দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধা ৭টায় উপজেলার মুড়াবন্দ মাজারে সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগে উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মহালদারের আয়োজনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চুনারুঘাট উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সজল দাস, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি কাওছার আহমদে, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুহেল আরামন, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, মোতাব্বির হোসেন, তাহের আহমেদ, শফিকুর রহমানসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে প্রতিমন্ত্রী মাহবুব আলী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com