বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রমজানের পর কেউ বিশৃংখলা সৃষ্টি করলে রাজপথে প্রতিহত করা হবে

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০১৪
  • ৮১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির বলেছেন, বিএনপি রমজানের পর যে আন্দোলনের ডাক দিয়েছে সেখানে যদি বিশৃংখলা সৃষ্টি করা হয় এবং জনগণের জান মালের ক্ষতি করে তাহলে তা রাজপথে প্রতিহত করা হবে। এর জন্য দলকে সংগঠিত করতে হবে। আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সরকারের সফলতার কথা জনগণকে জানাতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
গতকাল বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামীলীগের ইফতার ও আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন এড. মাহবুব আলী এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সুফি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মস্তোফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. কামরুল আমীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরব আলী, শরীফ উল্লাহ, শেখ সামছুল ইসলাম, এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com