শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। গতকাল রবিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়েরসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়, সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com