বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মতবিনিময় সভায় পুলিশ সুপার মুরাদ আলী

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার দুপুরে পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ) পলাশ চন্দ্র দেব ও সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব, আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ সহ অর্ধশতাধিক সাংবাদিক।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, তথ্য আইনে একজন সাংবাদিককে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো সাংবাদিক তার প্রয়োজনে কোনো পুলিশ সদস্যদের কাছে তথ্য চাইলে অপারগতা প্রকাশ করা যাবে না। ক্ষেত্র বিশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হলেও তথ্য প্রদান করতে হবে। তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিকদের কর্মক্ষেত্র আলাদা হলেও তারা একে অপরের পরিপূরক। সাংবাদিকগণ বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে অপরাধমূলক ঘটনা তুলে ধরেন বলেই পুলিশ তাদের কর্মকান্ডে উৎসাহ পায়। এ জন্য তথ্য দিয়ে সকল সাংবাদিকদের সহযোগিতা করতে তিনি সকল থানার ওসিদের নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com