শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে সাপের ভয়ে হাড়িয়া গ্রামের স্কুলে আসছে না শিক্ষার্থীরা বন অধিদপ্তরের স্ন্যাক রেসকিউ টিমের উদ্ধার অভিযান

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পদ্ম গোখরা সাপের ভয়ে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের হাজী চান মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১ সপ্তাহ ধরে আসছে না শিক্ষার্থীরা।
এলাকাবাসী জানায়, বিদ্যালয় ভবনের নিচতলার একটি পরিত্যাক্ত অংশ থেকে কয়েকটি বিষধর সাপ বেরিয়ে আসতে দেখে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষধর একটি গোখরা সাপ মেরে ফেলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদুন্নেসা (মাসুমা) বলেন, কয়েক দিন যাবত সাপের ভয়ে শিক্ষার্থীরা স্কুল আসা কমিয়ে দিয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বুঝানোর চেষ্টা করছি। বিদ্যালয়ের চতুর্দিকে কার্বলিক এসিড ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে বিদ্যালয়ের ঝোপ-জাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দ্রুতই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসবো।
৬ নভেম্বর পাখী প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসি, উপদেস্টা সাংবাদিক আজিজুর রহমান জয়ের হবিগঞ্জ প্রকৃতি ও প্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে স্ন্যাক রেসকিউ টিম উদ্ধার অভিযান চালায়। অভিযানে ২০টি বিষাক্ত সাপের ডিম ও সাপের খোলস পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com