বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ নভেম্বর হবিগঞ্জ আসছেন রেজা কিবরিয়া ও ভিপি নূর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আগামী ৫ নভেম্বর হবিগঞ্জে আসছেন গণঅধিকার পরিষদের আহŸায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাত নিজ অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহŸায়ক বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন-এদেশের গণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা করা হয়। ড. রজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নূর এদেশের মানুষের ভোটাধিকার অধিকার নিশ্চিত করণসহ বিভিন্ন দাবি-দাবা আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে অব্যাহত আন্দোলন রেখেছেন। এই আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তারা সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করছেন। ৫ নভেম্বর ড. রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জ সফর করবেন। ওই দিন তারা গণ পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দলটির জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নূরের হবিগঞ্জের সফরের বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপারসহ প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন জীবন, সিনিয়র যুগ্ম আহŸায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শেখ মামুন মিয়া, হবিগঞ্জ পৌর আহŸায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, যুগ্ম সদস্য সচিব হুমায়ূন কবির ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com