শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুণঃজাগরণ সংগঠিত করো, দুর্নীতি ও বৈষম্যের অবসান করো, সুশাসন ও সমাজতন্ত্রের পথ ধরো’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে উদযাপন হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হাসান তরফদার মাহীন, জেলা জাসদের সহ-সভাপতি তোতা মিয়া চৌধুরী, বাহুবল উপজেলা জাসদের সভাপতি আব্দুল কাইয়ুম মাহমুদ, সাধারণ সম্পাদক কামরুল হোসাইন, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি সাইদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া।
উপস্থিত ছিলেন জাসদ নেতা সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবজোট সভাপতি গোলাম সরওয়ার জাহান লিটন, নবীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মাসুদ, জেলা জাসদের সহ-সভাপতি সমীর চন্দ্র বণিক, মোঃ আব্দুল বাসিত তরফদার মিঠু, মোঃ আব্দুল বাসিত, স্বপন দেব উজ্জ্বল, ইসমাইল আহমেদ সেলিম, আখলাক হোসেন মামুন, দীমান কান্তি দাশ, স্বপন কুমার দাশ, রণি চৌধুরী, খালেকুজ্জামান খান জসিম, আমিনুর রহমান দীপু, আব্দুল কদ্দুছ, হেলাল উদ্দিন, আজিজুর রহমান মান্নান, হবিগঞ্জ জেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মান্না, মোঃ আব্দুস সালাম, বাদল শীল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com