মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অনুমোদন ছাড়া পৌর এলাকায় বিল্ডিং নির্মাণ বন্ধের উদ্যোগ নিচ্ছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়া বিল্ডিং নির্মাণ বন্ধ করতে উদ্যোগ গ্রহন করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার পৌর পরিষদের মাসিক সভায় ইমারত নির্মাণ নীতিমালা অনুসরণ করে পৌর এলাকার সকল স্থাপনা নির্মাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ। বক্তারা বলেন, ‘পৌরসভার অনুমোদন ব্যতিরেকে বিল্ডিং বা অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে পৌর এলাকার পানি নিস্কাশন ব্যাহত হয়। এছাড়াও বাসা-বাড়ীর সীমানা নিয়েও প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রয়োজনীয় স্পেস না রাখার ফলে যাতায়ত বিঘিœত হয়। অনেক সময় রাস্তা সরু হয়ে যাওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়, গাড়ী চলাচল বিঘিœত হয়। এমনি অনেক এলাকায় জরুরী প্রয়োজনে এম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসের গাড়ী পর্যন্ত প্রবেশ করতে পারে না। এ সকল সমস্যা হতে শহরের পরিবেশকে মুক্ত করতে এবং বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড বাস্তবায়নের বিকল্প নেই।’ সভায় বক্তারা আরো বলেন, ‘নাগরিকগণ যাতে যথাসময়ে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেতে পারে সেব্যাপারে পৌরসভার সেবা আরো উন্নত করা হবে। বিল্ডিং প্ল্যান নিতে দপ্তরের নির্ধারিত ফিসের বাইরে যাতে কাউকে কোন টাকা না দিতে হয় অথবা কোন মধ্যসত্ত্বভোগী যাতে পৌরসভার নাম ব্যবহার করে নাগরিকগনের কাছ থেকে কোন অতিরিক্ত টাকা গ্রহন না করতে পারে সেব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।’
নাগরিকগণকে নির্ধারিত ফিসের বাইরে পৌরসভার নামে কোন ব্যক্তি বা মহল অথবা কোন প্রতিষ্ঠান ফিস দাবী করলে পৌরকর্তৃপক্ষকে অবগত করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। বিনা অনুমোদনে বিল্ডিং নির্মাণে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেন সভায় জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com