বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ঘোনাপড়া গ্রামের গৌছুল আম্বিয়া কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ২০০৬ সালে দায়েরকৃত মামলার পলাতক আসামী গৌছুল আম্বিয়াকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। গত ২৭ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
ওই মামলার চার্জশীভ‚ক্ত আসামী গৌসুল আম্বিয়ার বড় ভাই আশরাফুল আম্বিয়া, ছোট ভাই ফয়জুল আম্বিয়া, ভাতিজা শামসুজ্জামান ওরফে এস.ডি আম্বিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বাড়ি নবীগঞ্জ সদর ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ২০০৬ সনে অভিযুক্তরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের যুবকের উপর হামলা চালায়। এ ঘটনায় নবীগঞ্জ থানার একটি মামলা (মামলা নং ৬১/০৭) দায়ের করা হয়। পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। ওই মামলার চার্জশীটভ‚ক্ত আসামী গৌসুল আম্বিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গত ২৭ অক্টোবর আদালতে আত্ম সমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ইতিমধ্যে মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
হামলার ঘটনায় দায়ের মামলার দীর্ঘ ১৬ বছর পর আগামী নভেম্বর মাসে রায় ঘোষণা হবে বলে সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com