সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ আনন্দ নিকেতনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের সম্মানিত পৃষ্ঠপোষক, বিশ্ব কবি মঞ্চ ইউকে এর সভাপতি আবুল কালাম আজাদ ছোটনকে সংবর্ধনা ও নিকেতনের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২১ইং শনিবার (২৯ অক্টোবর) রাতে নবীগঞ্জ উপজেলার শহীদ সাবাজ আলী সড়কস্হ সংগঠনের কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্যের সভাপতিত্বে ও আনন্দ নিকেতনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বকত চৌধুরীর তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ সাহেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি আবুল কালাম আজাদ ছোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ নিকেতনের উপদেষ্টা ডাঃ সফিকুর রহমান, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, এডুকেশন ট্রাস্ট ইউকে এর সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব অনর উদ্দিন চৌধুরী জাহিদ, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ এর সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, আনন্দ নিকেতনের উপদেষ্টা আব্দুল আহাদ সাদী, ডাঃ তাপস আাচার্য্য, প্রভাষক অসিম রায় ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল দেব। বক্তব্য রাখেন আনন্দ নিকেতনের সাবক সভাপতি কাঞ্চন বণিক, তনোজ রায়, জীবেশ গোপ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জুয়েল, বিদ্যুৎ রায়, বর্তমান সহ সাধারণ সম্পাদক সৌমেন রায়, প্রশিক্ষক তরুণ রায়, ঝুমুর ভৌমিক, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গৌতম রায়, মহিতোষ দাশ, সঞ্জয় ধাম, শিলাপদ দাশ প্রমূখ। অনুষ্ঠানে আনন্দ নিকেতনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংর্বধিত ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ছোটানের আহব্বানে সারা দিয়ে তাৎক্ষণিক বিশেষ অতিথি অনর উদ্দিন চৌধুরী জাহিদ আনন্দ নিকেতনের আজীবন সদস্য পদ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com