সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে পালন

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাফরোজা আক্তার শিমুল, পলাশ চন্দ্র দেব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, ডাঃ জমির আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, এডঃ সুলতান মাহমুদ সহ সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের লোকজন। অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল আহমেদ।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশের আইজিপি সম্মাননা ও স্মারক পেয়েছেন সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম। পুলিশ সুপার এসএম মুরাদ আলি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, বিপিএমের পক্ষ থেকে সম্মাননা স্মারকতার হাতে তুলে দেন।
আলোচনা সভা শেষে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com