বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির হালিতলা মাইঝপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সাজিনা আক্তার (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের প্রবাসী সৈয়দ মহিবুল হকের স্ত্রী গৃহবধু সাজিনা বেগম বুধবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। তার সাথে তার ফুফাতো ভাইয়ের মেয়ে মাহমুদাও ঘুমিয়ে ছিলো। গতকাল বৃহস্পতিবার ভোরে মাহমুদাকে মক্তবে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করলে মাহমুদা ঘুম থেকে উঠে দেখে সাজিনা ঘরের তীরের সাথে ঝুলে আছে। এ সময় মাহমুদার চিৎকারে বাড়ির লোকজন এসে সাজিনাকে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এসআই তৌহিদুল জানান, গলায় ওড়না পেছিয়ে সাজিনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অমৃত্যুর মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com