সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের কোদালিয়ার নদীর সজনী খাল অংশে মাছ ধরতে গিয়ে ধীরেন্দ্র দাস (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর দুইটায় কোদালিয়া নদীর সজনীখাল অংশে নদীর নীচ থেকে জাল তুলতে গিয়ে নদীতে তিনি নিখোঁজ হন। ধীরেন্দ্র দাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলালপুরের নীলচাঁন দাসের পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটায় কোদালিয়া নদীর সজনীখাল অংশে ধীরেন্দ্র দাসসহ ছয়জন জেলে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল তুলতে গিয়ে দেখেন জাল নদীর তলদেশে আটকে আছে। ধীরেন্দ্র দাস নদীর তলদেশ থেকে জাল খুলে আনতে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় পার হয়ে যাবার পরও নদীর তলদেশ থেকে ধীরেন্দ্র দাস উঠে না আসায় তার সহযোগীরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর সন্ধ্যা পর্যন্ত তিন দফা নদীতে জাল ফেলেও ধীরেন্দ্র দাসের কোন সন্ধান পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, এখন পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এলে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com