সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সদর হাসপাতালের প্রধান ফটকে ময়লা আর্বজনার স্তুপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রধান ফটকটি ইতোমধ্যেই ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও প্রতিনিয়ত ময়লা, মেডিকেল বর্জ্য ও খাবারের উচ্ছিষ্টসহ যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে ফটকটির সামনে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর এতে চরম দুর্ভোগে পড়ছেন জেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ তাদের স্বজনরা। এছাড়াও বিপাকে পড়েছেন হাসপাতাল এলাকার ব্যবসায়ীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে দ্রæত এসব ময়লা অপসারণ করা হবে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত স্টাফ ও আয়ারা ড্রামভর্তি ময়লা আবর্জনা হাসপাতালের একেবারে প্রধান ফটকের কাছে রেখে যাচ্ছে। এছাড়াও রোগী ও তাদের স্বজনরাও নিজেদের উচ্ছিষ্ট ময়লা ব্যাগ ভর্তি করে সেখানে ফেলছে। যে কারণে গত কয়েকদিনে ফটকটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন পরিস্কার না করায় এমন অবস্থা হয়েছে বলে মনে করছেন আশপাশের বাসিন্দারা। অনেককে আবার প্রধান ফটকের সামনে আসলেই নাক চেপে ধরে হেঁটে যেতে দেখা গেছে। যে কারণে সাধারণ রোগীরা বলছেন, রোগ সারাতে এসে ভাল মানুষও এখানে রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হাসপাতালের এই প্রধান ফটক দিয়ে শুধু রোগী ও তাদের স্বজনরাই আসা যাওয়া করে না, এখানে অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গল বহুলাসহ আশপাশের কয়েকটি পাড়ার মানুষ যাতায়াত করে। তিনি বলেন, গত কয়েকদিনের ময়লা-আবর্জনা এখন স্তুপ হয়ে গেছে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। যদি দ্রæত এসব ময়লা অপসারণ করা না হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আরো বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। দ্রæত এসব ময়লা অপসারণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com