মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে খোয়াই নদীর চর কেটে মাটি বিক্রির হিড়িক

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অবৈধভাবে খোয়াই নদীর চর কেটে মাটি বিক্রির হিড়িক পড়েছে। ইজারার শর্ত ভঙ্গ করে খোদ বালু মহালের লোকজনই চর কেটে মাটি বিক্রি করছে বলে অভিযোগ আছে। এক্সেকাভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার ফলে নদীর গতি প্রকৃতি পরিবর্তনের পাশাপাশি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে প্রতিরা বাঁধ। আবার বাঁধের উপর দিয়ে এসব মাটি পরিবহনে অবৈধ ট্রাক্টর এবং ড্রাম ট্রাক ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ। অপরিকল্পিতভাবে অসংখ্য স্থানে বাঁধ কেটে ডাইবিসন (গাড়ি ওঠা-নামার রাস্তা) তৈরি করার ফলে ভাঙ্গন ঝুঁকিতে আছে বাঁধটি। এছাড়াও বিকল্প কোন রাস্তা না থাকায় আলাপুর ও লেঞ্জাপাড়া গ্রামের প্রায় ৩ হাজার মানুষ যাতায়াতের জন্য এই বাঁধটি ব্যবহার করে থাকেন। অপরিকল্পিতভাবে নদীর বাঁধ দিয়ে মাটি পরিবহন করায় একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে অপরদিকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে খোয়াই নদীর বাঁধও। এমতাবস্থায় গতকাল শনিবার সকালে মাটিখেকোদের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে উঠে এলাকাবাসী। অনশনের ঘোষণা দেন আবুল কাসেম নামে এক সাবেক সেনা সদস্য। পরে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com