সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এক্ষেত্রে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অতি জরুরী।
তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে শান্তি শৃংখলা অটুট রেখেছে। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকা খবই গুরুত্বপূর্ণ। এ সময় উপজেলা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে অপরাধ দূর করতে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আইন-শৃংখলা কমিটির সভা করার নির্দেশনা দেন তিনি।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন প্রমুখ।
পরে এমপি আবু জাহির শেখ রাসেল দিবস ও বিজ্ঞান বিষয়ক কূইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com