সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের বাগাউড়ায় লুটপাট মামলায় আবু বকর জেল হাজতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে প্রবাসীর বাড়িঘরে ভাংচুর ও লুটপাট মামলার আসামী আবু বকর মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ১৩ অক্টোবর আবু বকর মিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ লন্ডন প্রবাসী তসুদ মিয়া ওরফে নাজিমুল হকের বাড়িতে একই গ্রামের তফুর মিয়া, আবু বকর মিয়া, আবু তাহের, অপু মিয়া, আবু সাইদ, রিয়াজ মিয়া, আবু সালেহ ও হোসাইন মিয়ার নেতৃত্বে অভিযুক্তরা হামলা ও লুটপাট চালায়। এ সময় দু’টি এসি, একটি এলইডি টিভি, দু’টি ডিবিডি, মাউক্রোওভেন সহ প্রায় ৭ লাখ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও ঘরের আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে। এ ব্যাপারের ৪ এপ্রিল মোঃ আলী নুর পাশা বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন। নবীগঞ্জ থানা তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে গত ৩ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com