সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ড পেলেন কাউন্সিলর মোঃ নানু মিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ নানু মিয়া সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ড-২০২২” এর সম্মাননা পেয়েছেন। প্রশংসাপত্রে স্বাক্ষর করেছেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান অর্জুন কুমার রায় এবং ডাইরেক্টর শাহ আলম চুন্নু।
এর আগে পৌরসভার কাউন্সিলর মোঃ নানু মিয়া সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার পেয়েছেন। নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আনমনু গ্রামের কৃতিসন্তান মোঃ নানু মিয়া ১ফেব্রুয়ারী ১৯৭৫ সনে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সাবলাল মিয়া ও মাতা মোছাঃ মাইরুল বেগম। তিনি ২০২১ সনের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১ম বারের মতো নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব¡ গ্রহণ করেন। এছাড়া তিনি নবীগঞ্জ বাজারের একজন সফল ব্যবসায়ী। তিনি এক কন্যা ও তিন পুত্র সন্তানের জনক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com