বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে চালকরাই নির্ধারণ করছেন টমটমের ভাড়া ॥ যাত্রীদের মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চালকরাই নির্ধারণ করছেন টমটমের ভাড়া। এ নিয়ে যাত্রী ও চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ জনগণ। যেখানে সেখানে পার্কিং, ওভার টেকিং, যাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। সবকিছুই যেনো মুখ বুঝে সহ্য করতে হচ্ছে শহরবাসীকে।
ভাড়াতো ৫ টাকা, ১০ টাকা করলো কে এমন কথা বলা যেনো অপরাধ হয়ে দাড়িয়েছে যাত্রীদের কাছে। উল্টো শুনতে হচ্ছে ১০ টাকা ভাড়াতে মনে চাইলে উঠেন, না হলে হেটে যান। তাদের এমন আচরণে শহরের সর্বশ্রেণির যাত্রীদের কাছে নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
আলাপকালে এক যাত্রী বলেন, ভাড়াতো নির্ধারণ করবে পৌরসভা। কিন্তু টমটম চালকদের কাছে বিষয়টা যেন এমন হয়ে দাড়িয়েছে, কিসের পৌরসভা ? তারা নিজেরাই রাস্তার দূরত্ব নির্ণয় করে নিজেরাই ভাড়াই নির্ধারণ করছে। তিনি যাত্রীদের প্রতি এমন অবিচারের বিষয়ে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com