সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং সড়কে মোটর সাইকেলের ধাক্কায় নিহত ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় বাছির মিয়া আখঞ্জি (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছে। সে আতুকুড়া গ্রামের আব্দুর রাজ্জাক আখঞ্জির পুত্র। গতকাল সোমবার বিকাল ৩টার সময় ইয়াহিয়া খান উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেল চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় দুুই মোটর সাইকেল আরোহীও আহত হয়। লোকজন বাছিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে নবীগঞ্জ এলাকায় মারা যায়। পরে লাশটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরন করে।
এদিকে বাছিরের মৃত্যুর খবর শুনে আহত দুই মোটর সাইকেল আরোহী পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com