শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ফুটপাত উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ গত সোমবার দুপুরে মাধবপুরে বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে বসে থাকা ফল ও অন্যান্য দোকানপাট তুলে দিলো মাধবপুর ট্রাফিক পুলিশ। মাধবপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রমজান আলী ও মাধবপুর থানা পুলিশের এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল ট্রাফিক ও থানা পুলিশ ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায়। মাধবপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রমজান আলী বলেন, মাধবপুর বাসস্ট্যান্ড ফুটপাত দখল করে বেশকিছু দোকানপাট অবৈধভাবে বসছে। এতে সাধারণ মানুষ চলাচল করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যানজট লেগে থাকে। শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে এবং যদি পুনরায় ফুটপাত দখল করে কোনো দোকান বসে তাহলে সেই দোকানদারের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com