শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ভাদেশ্বর ইউপির ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল শনিবার (০৮ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চূড়ান্ত এ প্রার্থী তালিকা প্রকাশ করেন উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার মোহাম্মদ মনিরউজ্জামান। মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীরা হলেন, মোঃ কাজল মিয়া খন্দকার, আফতাব খাঁন, আজিজ মোহাম্মদ চৌধুরী, আহমেদ চৌধুরী ছায়েদ, অমিরন দেব, মোঃ দেলোয়ার রেনু, মোঃ রিপন মিয়া।
উল্লেখ্য, বিগত ২৬ জুন বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নান চৌধুরী ইন্তেকাল করলে এ পদটি শূন্য হয়। পরে শূন্য পদে বিগত ২ অক্টোবর নির্বাচন কমিশনের নির্দেশক্রমে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বারিত এক প্রজ্ঞাপনে ঔ ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৮ অক্টোবর। এছাড়াও মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১১ থেকে ১৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৪ থেকে ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণের তারিখ ০২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com