শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালি পৌরসভা কার্যালয় থেকে বের হয়। র‌্যালি শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। পরে নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া, পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষকবৃন্দ ও পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘জন্ম নিবন্ধন একটি সাংবিধানিক অধিকার।’ এ বিষয়ে গুরুত্বারোপ করে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, নতুন শিশুর জন্মের সাথে সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে তার মা বাবাকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন পত্র প্রদান করি। অপরদিকে কেউ মৃত্যু বরণ করলেও মৃতের পরিবারকে শোকবার্তা প্রদান করে থাকি। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ নির্ভুল নিবন্ধন করে নবীগঞ্জ পৌরসভাকে সহযোগিতা করার জন্য সম্মানিত নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com