বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অগ্নিকান্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ॥ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৬০৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজারে অগ্নিকান্ডে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুনে মাহরাজ মিয়ার ওয়েল মিল, সুরুক মিয়ার মনোহারী দোকান এবং খোকন মিয়ার ওয়ার্কসপের বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। খবর পেয়ে মাধবুপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com