সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সারাদেশে সোয়াবিন তেলের দাম কমলেও কমেনি হবিগঞ্জে

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে সোয়াবিন তেলের দাম কমলেও হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে তেলের দাম আগের মতোই আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে তেল বেচা কেনা নিয়ে অশোভন আচরণ করছেন।
গত সোমবার বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী সারাদেশে তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। গতকাল মঙ্গলবার থেকেই তা কার্যকর হবার কথা। কিন্তু এরপরও হবিগঞ্জ শহরের কিছু অসাধু ব্যবসায়ীরা দুই লিটার সোয়াবিন তেল ৩৮০/৩৯০ টাকা করে আগের মূল্যে আদায় করছেন। এ নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। বিশেষ করে শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে বলে দেখা যায়।
তবে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা আগের দামে ক্রয় করেছেন। সে জন্য ১৪ টাকা কমে বিক্রি করলে লস হবে। তবে নতুন তেল এলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com