সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৬৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাজার সৈয়দপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহি বাসটি ধুমড়ে মুছড়ে গিয়ে পার্শ্বের একটি বাড়িতে পড়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত আধঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com