রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে লন্ডন প্রবাসী ও সমাজসেবক শেখ আবু তালিবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শেখ মোস্তফা কামাল আবু তালিবের উদ্যোগে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেল শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়- নবীগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত পূর্ব তিমিরপুর গ্রামের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা ও উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসায় গতকাল সোমবার দুপুরে ও বিকেলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেল শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল আহাদ ও আলী বাহার, আব্দুল মোছাব্বির, শেখ সফিকুর রহমান মিন্টু, শেখ মনিরুল ইসলাম, শেখ জুবায়েদ আহমেদ, শেখ মঈনুল ইসলাম, শেখ সালাউদ্দিন ইসলাম, মোঃ করছু মিয়া প্রমুখ। আউশকান্দি ইউনিয়নে অবস্থিত হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুফতি মুজিবুর রহমান, মোঃ রখি মিয়া, মোঃ মিরাস উদ্দিন, শেখ সফিকুর রহমান মিন্টু, শেখ জুবায়েদ আহমেদ, শেখ মঈনুল ইসলাম, শেখ সালাউদ্দিন ইসলাম প্রমুখ। এ সময় শেখ মোস্তফা কামাল আবু তালিব মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষার্থীদের দেশ সেবারলক্ষ্য নিয়ে মানব কল্যানে লেখা পড়ার বিকল্প নেই। তাই সকল শিক্ষার্থীদের লেখাপড়া ও জ্ঞান অর্জনে মনোনিবেশ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com