মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ সিনিয়র সিটিজেন সোসাইটির আন্তর্জাতিক প্রবীন দিবস পালন

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা দি সিনিয়র সিটিজেন সোসাইটি এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোসাইটির সম্মানিত সভাপতি সাবেক যুগ্ম সচিব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সোসাইটির জেনারেল সেক্রেটারি এডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, আবুল ফজল চৌধুরী, মোঃ আব্দুল মালেক ইজাজ, মোঃ ফারুকুল ইসলাম আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব, অধ্যাপক মুজিবুর রহমান, আলহাজ্জ সাজিদ আলী, সৈয়দ গিয়াস উদ্দিন প্রমুখ।
সভাপতি প্রবীণ দিবসে প্রবীণদের স্বাস্থ্য সচেতনা সৃষ্টিসহ প্রবীণদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনায় আলোকপাত করেন। উপস্থিত সকলে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রব সরকারি খরচে প্রতি তিন মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাব ধন্যবাদের সহিত গ্রহণ করেন। আগামী ১২ অক্টোবর সকল সদস্য হবিগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুরোধ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com