বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের ১৯টি পূজামন্ডপে অনুদান বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার ১৯টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এই চালের বিক্রয়লব্দ নগদ অর্থ মন্ডপে দায়িত্বরতদের নিকট হস্তান্তর করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রমুখ। এর আগে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ, মাসিক আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় বক্তৃতা করেন।
পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কাজটি এখন বাস্তবায়ন করছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com