বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে ফজলু মিয়া (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র। গত সোমবার রাতে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমেই তাকে কারাগার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১টার দিকে সে মারা যায়। গত ১ সপ্তাহে ২/৩ জন মারা যাওয়ায় কারাবন্দিদের মাঝে আতংক দেখা দিয়েছে। সদর থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে। কারগার সূত্রে জানা যায়, ফজলু মিয়া একটি মামলায় জুলাই মাসের ৫ তারিখ থেকে হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। গত সোমবার রাতে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, ফজলু মিয়া স্ট্রোক করে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com