শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মিলাদ গাজী এমপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি’র উদ্যোগে নবীগঞ্জের দেবপাড়ায় অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা ওয়ার্ডের প্রায় তিন শতাধিক লোকজনের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ব্যাপারে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি বলেন, মানুষের সেবায় মানুষের কল্যাণে মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি আরও বলেন সমাজের অনেক ধনী মানুষ আছেন তারা যদি আমাদের আশেপাশের এইসব অসহায় মানুষগুলোর জন্য নিজেদের সাধ্যমতো যার যার অবস্থান থেকে পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোথাও অসহায় মানুষ গুলো খাদ্য বস্ত্র বা চিকিৎসার অভাবে থাকবেনা। আমি আমার বাকি জীবন আমার সাধ্য অনুযায়ী এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রাখব। পরে বিকাল ৪টার দিকে ক্যাম্পের কর্মকাণ্ড সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com