মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর ভূমির অফিসের গাড়ী চালককে চুরির দায়ের চাকরি থেকে অব্যাহতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি গাড়ী চালককে অফিসের টাইলস ও জব্দকৃত দুটি ড্রেজার মেশিন চুরির অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এছাড়া ৭ দিনের মধ্যে গাড়ী চালক জনি রায়কে চুরিকৃত মালামাল ফেরত দিতে সহকারী কমিশনার ভূমি সাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চিঠিতে দেওয়া নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তিনি চুরিকৃত মালামাল ফেরত দেইনি। চাকরি রক্ষা করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
জানা যায়, মাধবপুর পৌর শহরের রায় পাড়ার হরিদাস রায়ের ছেলে জনি রায় কয়েক বছর আগে দৈনিক হাজিরা ভিত্তিতে গাড়ী চালকের নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর গ্যারেজের চাবি তার কাছে থাকতো। অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানতেন সুযোগকে কাজে লাগিয়ে সম্প্রতি মোবাইল কোর্ট জব্বকৃত দুইটি ড্রেজার মেশিন ও অফিসের দুই কার্টুন ঢাইলস চুরি করে বিক্রির করে দেওয়া অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চুরির বিষয়টি ভূমি অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গোপন থাকেনি।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন গাড়ী চালক জনি রায়কে চুরির বিষয়ে জানতে চাইলে জনি চরির দায় শিকার করে অকপটে। গত ৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের দৈনিক হাজিরা ভিত্তিতে গাড়ী চালক জনি রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে এবং ৭ দিনের মধ্যে চুরিকৃত মালামাল ফেরত দিতে বলা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু চুরিকৃত মালামাল এখনো সে ফেরত দেইনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com