বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হুমকির মুখে রত্না ব্রিজ ॥ ২৭ সেপ্টেম্বর থেকে ৩৬ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ঐতিহ্যবাহী রত্না ব্রিজটি হুমকির সম্মুক্ষিণ হয়ে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে জেলার সাথে আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ কারণে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটি মেরামতের উদ্যোগ নিয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল থেকে ২৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত ওই ব্রিজ দিয়ে সকল ধরণের হালকা ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এর পাশ দিয়ে মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, টমটম প্রাইভেটকারসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে।
জানা যায়, ব্রিজের প্রবেশমুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মাল বহনকারী কার্গো, কাভার্ডভ্যানসহ বিভিন্ন রকমের ভারী যানবাহন। ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। শত শত গাড়ি প্রতিদিন ওই ব্রিজের ওপর দিয়ে জেলা সদরে আসে। ভেঙ্গে পড়লে ভাটি অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়বেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজের নাট বল্টু নড়বড়ে হয়ে গেছে। স্লিপার ভেঙ্গে গেছে। দূর্ঘটনার আশংকায় মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ওই সময় যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com