বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বেজুড়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পচাত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামি করে মামলা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ পুলিশসহ ৩০ জন আহত হয়। এ সময় পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ সুত্রে জানা যায়, বেজুড়া গ্রামের এনায়েত উল্লাহ ও আরজু মেম্বারের লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার বিকেলে মোটর সাইকেলের সঙ্গে এক ব্যাক্তির ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় ইট পাটকেলের আঘাতে থানার ওসি আব্দুর রাজ্জাক, এসআই রাজীব রায়, শুভ দে, তরিকুল ইসলাম, শাহ আলম, মনিরুল হক মুন্সি, টিপু মিত্র, এএসআই জাহাঙ্গীর, কনস্টেবল স্বপন, জাকির হোসেন সহ দশ পুলিশ ও উভয়পক্ষের বিশ জন আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ৩জন কে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com