মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার মধ্যরাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ পৌর শাখা ও নবীগঞ্জ সরকারি কলেজ শাখার মেয়াদ উর্ত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কার্যক্রম নিষ্ক্রয়, সভাপতি ইউপি সদস্য এবং সাধারণ সম্পাদক ব্যাংকে চাকুরী করছেন, অপরদিকে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল প্রায়- ৮-১০ বছর পূর্বে। দুটি কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমরা কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সম্পাদক পদে আগ্রহীদের সিভি আহবান করা হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে সিভি জমা দেয়ার আহবান জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com