বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য মনোনয়ন দিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর পত্রে এ তথ্য জানানো হয়। সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত এই পত্র থেকে জানা যায়, এমপি আবু জাহির ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য বেগম উম্মে কুলসুম স্মৃতিকে হকৃবির সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করেছেন জাতীয় সংসদের স্পীকার। এর অনুলিপি মনোনিত সিন্ডিকেট সদস্যগণ ছাড়াও হকৃবির উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, জাতীয় সংসদের স্পীকারের একান্ত সচিব, ডেপুটি স্পীকারের একান্ত সচিব ও চীফ হুইপের একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, এমপি আবু জাহিরকে হকৃবির সিন্ডিকেট সদস্য মনোনিত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০টি দাবি উত্থাপন করেছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সভায় প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়। পরে গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে এমপি আবু জাহির বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং সেখানে পাঠদান শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com