বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ইফতারের দাওয়াত দিয়ে এনে দু’যুবতীকে অনৈতিক কাজের প্রস্তাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় প্রেমের ফাঁদে ফেলে স্পেন প্রবাসির বাসায় ইফতারের দাওয়াত দিয়ে এনে অনৈতিক কাজে লিপ্ত হতে না পেরে দু’যুবতীকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে। স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, অনন্তপুর এলাকার স্পেন প্রবাসির বাবু ও স্বপন বাসায় না থাকার সুযোগে কেয়ারটেকারের দায়িত্বে রয়েছে গোলাম কিবরিয়া নামে এক যুবক। গতকাল কিবরিয়া ও তার বন্ধু লাভলু মিয়া শহরের শ্যামলীর এলাকার ও নবীগঞ্জের বাংলা বাজারের দুই যুবতীকে ফোনে ইফতারের দাওয়াত দেয়। সে অনুযায়ী ওই দু’যুবতী ইফতারের পূর্বে ওই বাসায় চলে আসে। ইফতারের পরে কিবরিয়া ও লাভলু তাদেরকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে তারা রাজি না হলে তাদেরকে কলগার্ল হিসেবে ফাসিয়ে দেবার হুমকি দেয় কিবরিয়া ও লাভলু। এক পর্যায়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি ওই এলাকার আরজু মিয়ার পুত্র সুমন নামে এক শিশু দেখে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে কিবরিয়া ও লাভলু শিশু সুমনকে মারধর করে। সুমনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কিবরিয়া ও লাভলু পালিয়ে যায়। পরে খবর দিলে সদর থানার এসআই মুরাদ আহমেদসহ একদল পুলিশ দু’যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মোবাইলে কিবরিয়ার সাথে যোগাযোগ করা চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপার এসআই মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবতীদের সাথে থাকা পৌর কিবরিয়া ও অপর যুবক লাভলুকে পাওয়া যায়নি। তারা পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com