মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে প্রবাসী স্বামীর ২য় বিয়ের খবর শুনে প্রথম স্ত্রী আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় কুয়েত প্রবাসী স্বামী ২য় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রিনা আক্তার (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী। শুক্রবার ভোরে উপজেলার কাশিমনগর থানার এস.আই ইসমাঈল হোসেন ভুঁইয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রশিদ রিনা আক্তারকে বিয়ে করে এবং স্ত্রী, সন্তানদের নিয়ে সুখেই ছিলেন। বিয়ের কয়েক বছর পর জীবিকার তাগিদে কুয়েত চলে যায়। প্রায় ৬ মাস আগে কুয়েত থেকেই রশিদ টেলিফোনের মাধ্যমে বিজয়নগর উপজেলায় জনৈক মহিলাকে বিয়ে করে। এ খবর পেয়ে মানসিক ভাবে রিনা ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান ঘটনাস্থলেই ছুটে যান।
থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com