মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে অসুস্থ নাজমাকে অর্থ ও সেলাই মেশিন প্রদান করলো প্রবীন হিতৈষী সংঘ

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসুস্থ নাজমা এবং তার মা দিলারা খাতুনকে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছে প্রবীন হিতৈষী সংঘ হবিগঞ্জ জেলা শাখা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাজমা খাতুন-এর ভাড়া বাসায় উপস্থিত হয়ে সংঘের নেতৃবৃন্দ এ সহায়তা পৌঁছে দেন। নেতৃবৃন্দ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাজমা খাতুন-এর মা দিলারা খাতুনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ শরিফ উল্লা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমেদ, কোষাধ্য শাহজাহান খান, সহ-সধারণ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য শাহ মোঃ তফছির মিয়া ও মোঃ শফিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংবাদিক মোঃ নূরুল ইসলাম মনি ও মনিরুল ইসলাম শামীম।
ব্যক্ত থাকা আবশ্যক যে, বাহুবল উপজেলা সদরস্থ কিশলয় জুনিয়র হাই স্কুল (কিন্ডারগার্টেন)-এর ৩ হাজার ৯০০ টাকা বেতনভোগী ‘আয়া’ স্বামী পরিত্যক্তা নাজমা খাতুন দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পথরজনিত সমস্যায় ভোগছে। ভূমিহীন এ নারী তার মা প্যারালাইসিস রোগী দিলারা খাতুন ও ৯ম শ্রেণিতে পড়ূয়া একমাত্র কন্যা আখি আক্তারের ভরণ-পোষণ চালিয়ে নিজের অপারেশনের অর্থ জোগাড় করতে পারছিল না। তার এ দূরবস্থার উপর স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন গুলো প্রবীন হিতৈষী সংঘ, হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। অসহায় এ পরিবারটিকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৪২৮৪৯০৩২ (বিকাশ)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com