মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ॥ অর্থ লেনদেনে অবৈধভাবে ভোটার তোলার হিড়িক

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বা পড়া হয়েছে

ইখতিয়ার লোদী সানি ॥ হবিগঞ্জ জেলা চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এই সুযোগে নির্বাচন কমিশনের হালনাগাদ প্রকল্পের কিছু অসাধু কম্পিউটার অপারেটর, টিম লিডার ও আইটি সাপোর্টার’রা অবৈধভাবে নতুন করে ভোট তুলে এবং নানা চলচাতুরি করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। কিছুতেই থামছে না তাদের এসব অবৈধ কর্মকান্ড। এতে অল্পদিনে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ওই সব কর্মকান্ডে জড়িত আসল ব্যক্তিদের বের করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানিয়েছে সাধারণ মানুষ। চুনারুঘাট শানখোলা ইউনিয়নে ভোটার তালিকা কার্যক্রমেও এমন অভিনব প্রতারণার অভিযোগ। আটক করা হয়েছে ১২ জন ভূয়া নারীকে। গত ১৪ সেপ্টেম্বর বুধবার চুনারুঘাট শানখোলা ইউনিয়ন পরিষদে ভূয়া ভোটার তালিকাভূক্ত করার সময় ইউপি মোঃ নজরুল ইসলাম ও স্থানীয় জনতা ১২ জন ভূয়া নারী ভোটারকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানা যায়, সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় জুন মাসের প্রথম দিকে শুরু হয় ভোটার তালিকা হালনাগদ কার্যক্রম। দু’ভাগে বিভক্ত হয়ে দুটি টিম দায়িত্ব পান হালনাগাদ কার্যক্রম সম্পাদনের। দুটি টিমের বিরুদ্ধেই অবৈধভাবে ভোটার করার অভিযোগ রয়েছে। যা সরেজমিনে তদন্ত করলেই বেড়িয়ে আসবে। নানা চলচাতুরির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আর দ্রুত কাজ করতে গিয়ে ভুলের পরিমান লক্ষণীয়। পরে সাধারণ জনগণ এ নিয়ে ভোগতে হয়। একটি বিশ্বস্থ সূত্র জানায়, বিগত কয়েক বছর যাবত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের টিম লিডার হিসাবে কাজ করছেন ২ জন। সময়ে সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও রহস্য জনক কারণে তাদের পরিবর্তন করা হয় নি। এ সুযোগে নির্বাচন কমিশনে তাদের বেড়ে গেছে আধিপত্য। এতে সংশ্লিষ্টতা রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর। শানখোলা ইউনিয়ন চেয়ারম্যান জানান, তিনি ও ইউপি সদস্যরা ১২ জন ভূয়া নারী ভোটার দের চিহ্নিত করেন। পরে তাদের জন্ম সনদে দেখা যায় তাদের বাড়ি সিলেট, গোয়ালাবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ সদর, লাখাই, বানিয়াচং, আজমিরিগঞ্জের বিভিন্ন স্থানে। তারা কিভাবে ভোট তুলতে আসলো তা আমার জানা নেই। পরবর্তিতে চিহ্নিত ভূয়া ভোটারদের চুনারুঘাট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিসার দিপক কুমার রায় জানান, চুনারুঘাট শানখোলা ইউনিয়ন ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, যে-ই অনিয়ম করবে তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা শুদ্ধ ও সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে চাই। উল্লেখ্য, গত ৬ আগস্ট শনিবার নবীগঞ্জের বাউসা ইউনিয়নে একই ভাবে ভূয়া ভোটার আটক করা হয়। এতে সরাসরি সম্পৃক্ততা থাকায় নির্বাচন কমিশনের ভোটার হালনাগাদের প্রজেক্টের কম্পিউটার অপারেটর জমশেদ মিয়াসহ সুনামগঞ্জ পৌরসভার ইকড়ছই গ্রামের দালাল আবু সুফিয়ান (৩৫) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দালাল ফাহিম চৌধুরী (২৮) কে আটক করে মামলা দেওয়া হয়।
দুটি টিমের বিরুদ্ধেই একের পর এক অভিযোগ অবৈধভাবে ভোটার তালিকা হালনাগাদ করার। অদৃশ্য কারণে বার বার এই অভিযুক্তরাই পুনরায় নিয়োগ প্রাপ্ত হয়ে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ র্কাযক্রম হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যা সরেজমিনে তদন্ত করলেই বেড়িয়ে আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com