মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শিশু পরিবারে এসএসসি পরিক্ষার্থীর উপর হামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ শিশু পরিবারে এসএসসি পরিক্ষার্থী এক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে কতিপয় বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থী আল আমিন (১৬) হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের বাসিন্দা।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক অতিরিক্ত দায়িত্ব নিপুন রায় জানান, স্থানীয় কিছু যুবক প্রায়ই শিশু পরিবারের ভেতরে এসে খেলাধুলা করে। যেহেতু বিষয়টি দোষের কিছু নয়, তাই কেউ আপত্তি করেনি। কিন্তু সম্প্রতি কিছু ছেলে ধুমপান করা শুরু করে। বুধবার বিকেলে কয়েকজন শিশু পরিবারের এক শিশুকে সিগারেট এনে দিতে বলে। তখন আল আমিন সিগারেটের জন্য ওই শিশুকে না পাঠাতে বলায় সাব্বির, সামী, রাকিব, সজীব, আকাশ ও রাকিব নমে কয়েকজন আল আমিনের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে সে আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি বলেন, আমি থানায় যাচ্ছি এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করবো। আমাদের ধারণা রাতে হয়তো বখাটেরা এখানে নিরিবিলি স্থান হওয়ায় নিরাপদ স্থান হিসেবে গাঁজাও সেবন করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com