বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হারুনের মামলায় সাইফুলসহ ৩৯ জন খালাস

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিথ্যা ও বানোয়াট মামলা থেকে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, অধ্যাপক আব্দুর নুরসহ ৩৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নবীগঞ্জ পৌরসভার শিবপাশা গ্রামের হারুন রশিদ চৌধুরী দায়েরকৃত মামলার আসামী অধ্যাপক আব্দুল নুর, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ ৩৯ জনকে বেখসুর খালাস প্রদান করেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) হবিগঞ্জ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতের বিজ্ঞ বিচারক হারুনুর রশিদ এ রায় প্রদান করেন।
জানা যায়, ২০১২ সালের ১৬ নভেম্বর শুক্রবার বিকালে নবীগঞ্জ শহরতলীর শিবপাশা মসজিদের দানের টাকা কুক্ষিগত করার জের ধরে উত্তেজিত মুসল্লীদের মাঝে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় অধ্যাপক আব্দুর নুর, এড বদরুজ্জামান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ সমাজের গন্যমান্য ৩৯ জন ব্যক্তির মানহানি ও সমাজে অপদস্থ করতে আসামী করা হয়। উপজেলায় ছড়িয়ে চিটিয়ে থাকা একজন আসামী আরেকজন আসামীর পরিচয় পর্যন্ত করতে পারেনি।
দীর্ঘ ১ দশক অতিবাহিত হওয়ার পর বিজ্ঞ আদালত বার বার স্বাক্ষী প্রমাণ হাজির করতে নির্দেশ দিলেও ওই মামলায় কোন স্বাক্ষী প্রমান দিতে না পারায় আদালত জি আর মামলা নং-৩৮৯/১২ খারিজ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com