বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের মক্কায় বিএনপি বৃহত্তর সিলেট ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি বৃহত্তর সিলেট ফোরামের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং রুহুল আমিন ও তারেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ ময়নুল ইসলাম লিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। এছাড়াও বিএনপি বৃহত্তর সিলেট ফোরামের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com