বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ॥ দুইটি টমটম উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ শহরে সিএনজি অটোরিকশা, টমটম, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চুরির হিড়িক পড়েছে। এতে গাড়ির মালিকদের মাঝে আতংক দেখা দিয়েছে। প্রায়ই কোনো না কোনো এলাকা থেকে এসব যানবাহন চুরি হচ্ছে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল রবিবার রাত ৯টার সময় সদর থানার ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে এসআই ওয়াহেদ গাজি, মুজিবুর রহমান ও এএসআই ওয়াহিদুজ্জামান আখন্দ এর নেতৃত্বে পুলিশ বহুলা ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়ার গ্যারেজ থেকে চোরাই দুইটি টমটম উদ্ধার করে। সেখান থেকে সদর উপজেলার লুকড়া গ্রামের রফিক মিয়ার পুত্র আন্তঃজেলা টমটম চোরের সদস্য শামীম মিয়া (২৫), একই গ্রামের দুলাল মিয়ার পুত্র কামাল মিয়া (২২) কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূণ্য তথ্য পাওয়া যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যারেজ মালিক চোরচক্রের মূলহোতা জীবন মিয়া পালিয়ে যায়। ওসি জানান, দুইজন আটক করা হয়েছে, টমটম দুইটি উদ্ধার করা হয়েছে। অন্য চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com