শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

যে শিক্ষা প্রতিষ্ঠান যত উন্নত, সে প্রতিষ্ঠানের শিক্ষার মান তত উন্নত -এমপি গাজী মিলাদ

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্কুলের উদ্যাগে গতকাল রবিবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গনে (গ্রীল স্থাপন, রং ও আর্ট করানো, সি.সি ক্যামেরা, ল্যাপটপ, ওয়াটার পিউরিফায়ার মেশিন স্থাপন, ক্ষুদ্র মেরামত কাজের) উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান যত উন্নত, সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান তত উন্নত। আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন আদিল আহমদ, গীতা পাঠ করেন অনন্যা দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর সভাপতিত্ব, পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কাঞ্চন বনিক, অভিবাভক প্রতিনিধি হিবাসে বক্তব্য প্রদান করেন উত্তম কুমার পাল হিমেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা স্কুল সহকারি অধ্যক্ষ সৈয়দা সুমাইয়া আফরোজ চৌধুরী। আরো উপস্থিত ছিলন প্রেসক্লাবের সাবেক সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলাল আহমদ, কোষাধ্যক্ষ সাগর মিয়া নির্বাহী সদস্য হাসান চৌধুরী, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com